সিসিক নির্বাচনে মেয়র পদে মাহমুদুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
রোববার (৭ মে) সিলেট নির্বাচন অফিসে তাঁর পক্ষে মনোননয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের সিসিক নির্বাচন পরিচালনা কমিটির যোগাযোগ সমন্নয়কারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দফতর সম্পাদক জাবেদ আহমদ, শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মুহাম্মদ নূরে আলম, আনোয়ার হোসেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএলবি মেয়র প্রার্থী ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ সময় আগামী ২৩ মে।
Related News
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More
সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একRead More



Comments are Closed