হবিগঞ্জে বউ-শ্বাশুড়িকে হত্যা, দুইজনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগম (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আমির হোসেনের ছেলে তালেব মিয়া (২৯) ও একই উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া আহমেদ শুভ (২৫)। রায় প্রদানের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ (১) এর বিচারক মো. আজিজুল হক এ রায় প্রদান করেন।
এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সালেহ আহমেদ জানান, আসামী দুইজন কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে শ্বাশুড়ি ও বউকে উপুর্যুপুরি আঘাত করে হত্যা করে। এই দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মামলার ৩২ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষী গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে দিবাগত রাত ১১টার দিকে নবীগঞ্জ থানার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের বাড়ি থেকে হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে গ্রামের লোকজন বেড়িয়ে এসে আখলাক মিয়ার বাড়িতে তার মা ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরের বাইরে থেকে গৃহবধূ রুমি বেগম ও ভেতর থেকে মালা বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ ঘটনায় নিহত রুমি বেগমের ভাই পরদিন নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্তের দায়িত্ব পান। এই দুইজনকে আসামী রেখে ২০১৮ সালের ১১ আগস্ট গোয়েন্দা পুলিশ (ডিবি) তৎকালীন ওসি শাহআলম আদালতে চার্জশিট দাখিল করেন।
Related News
সিলেট এমসি কলেজে ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণRead More
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায় আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকেRead More



Comments are Closed