Main Menu

দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কা, ৭ বগি লাইনচ্যুত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় আসার পথে কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার হাসানপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে, গুরুত্বর আহত পাঁচজনকে হাসপাতা‌লে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed