শ্রীমঙ্গলে ১৫০ শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ
শ্রীমঙ্গল সংবাদদাতা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহগননা ২০২১ প্রকল্প হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শ্রীমঙ্গল উপজেলার সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়সমুহের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন অনু্ষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে শ্রীমঙ্গল উপজেলার ২৫ টি মাধ্যমিক স্কুলের নবম ও দশম শ্রেণির ৬ জন করে ১৫০ জন শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের এসব ট্যাব তুলে দেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সুত্রধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed