জৈন্তাপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুই অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি ও জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) অভিযান চালিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি আফতার আহমদকে দরবস্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দরবস্ত ইউনিয়নের কাঞ্জর এলাকার মৃত তজমুল আলীর ছেলে।
আরেকটি অভিযানে বুধবার (১২ এপ্রিল) জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্গত বনপাড়া সাকিনস্থ খেরীগুল বাজারের ফারুক আলম ওরফে মারুফের মুদি দোকান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম আহমদ (৩৫), আলীম উদ্দিন (৩৮), মো. এরশাদ আহমদ (৩৮), মো. সেলিম আহমদ (২৫), গিয়াস আহমদ (২৯), মো. এমরান আহমদ (২৫), মো. শাহনুর রহমান (৩৫), হোসাইন আহমদ (২৭) জালাল উদ্দিন (৩৭), ফারুক আলম ওরফে মারুফ (৩৬), হাবিবুর রহমান (৩৫) ও মো. সোলেমান (৩০)।
এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৬০ পিস তাস, ৪ প্যাকেট ডারবি সিগারেট, ৪টি বিভিন্ন রঙের গ্যাসলাইট, একটি ছেঁড়া প্লাস্টিকের পাটি এবং মোট ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed