Main Menu

মাধবপুরে ৪২ কেজি গাঁজাসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (৮ এপ্রিল) রাত ১২টার দিকে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

এ সময় রূপণ আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রূপণ সিলেটের বিশ্বনাথ উপজেলার পাহাড়পুর এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

Share





Related News

Comments are Closed