কমলগঞ্জে বাসার তালা ভেঙে চুরি, স্বর্ণ ও টাকা লুট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শহীদ শামসু রোডে এস কে দাস এর বাসার দরজার তালা ভেঙে আলমারী তছনছ করে নগদ ৬০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করেছে চোরচক্র।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসার মালিক এস কে দাস বলেন, পরিবারসহ শুক্রবার দিবাগত গভীর রাতে বাসায় কেউ ছিলেন না। শনিনার সকালে তিনি বাসায় ফিরে দরজা তালা ভাঙা দেখে ভিতরে প্রবেশ করে সব কিছু তছনছসহ স্বর্ণালঙ্কার ও টাকা চুরির বিষয়টি বুঝতে পারেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed