সিলেটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাংবাদিক পুত্রসহ আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যের হাতে ছুরিকাঘাতে আহত হলেন দুই কিশোর। শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা ডেইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক ও সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের ছেলে শেখ ফাহিয়ান ফেরদৌস (১৪) ও নগরের হাউজিং এস্টেট ৬১ নম্বর বাসার সালেহ আহমদের ছেলে শাফিন আহমদ শাফি (১৬)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ ও আহতের স্বজনেরা জানান, ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের অধীনে থাকা নগরীর কুয়ারপাড়ের কিশোর গ্যাং লিডার আফজালের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা ফাহিয়ান ও শাফির পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই ফাহিয়ানের বাম হাতে ও পিঠে এবং সাফির পিঠে ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মী বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালির লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এএইচ রাশেদ ফজল ও উপ-পরিদর্শক (এসআই) অঞ্জনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় আফজাল নামে জড়িতদের একজনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed