ঈদ বোনাসের দাবিতে সিলেটে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে সকল প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকদের ২৫ রমজানের মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী কর্মসূচীর অংস হিসেবে সিলেটে ৭ এপ্রিল শুক্রবার রাত ১০টায় নগরিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি সুরমা মার্কেট হতে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সংগঠনের জেলা সভাপতি মো.সুরুজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির আহবায়ক হুসাইন আহমদ লিটন, জাতীয় ছাত্রদল এম.সি কলেজ শাখার নেতা বদরুল আজাদ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (শাওন), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি হজর আলীসহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংস প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের প্রতি বছর ঈদ আসলে বেতন বোনাসের জন্য সভা সমাবেশ মিছিল মিটিং করতে হয় কিন্তু বেতনের সমপরিমান উৎসব বোনাস শ্রমিকের আইনি পাওনা। যা দিতে বেশিরভাগ মালিক গড়িমসি করে থাকেন। শ্রমিকরা যে বেতন পান তা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে চলা দুরূহ। সেখানে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উৎসব উদ্যাপন করা কল্পনীয়। সারা বছর প্রতিষ্ঠানে কাজ করলেও ঈদ আসলে বোনাসের জন্য মালিকের নিকট ধর্না দিতে হয়।
বক্তারা ২৫ রমজানের মধ্যে সকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ স্ববেতনে ছুটিসহ উৎসব ভাতা প্রদানে সরকার, মালিক ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে কার্যকরি উদ্যোগ গ্রহনের জন্য উদাত্ত আহবান জানান।
বক্তারা আরো বলেন; বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের প্রকৃত কারন নির্ধারণ করা, তদন্তসাপেক্ষে দোষিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদেরকে ঈদের আগে বেতন ও বোনাস রাষ্ট্রীয়ভাবে প্রদানের দাবি জানান ও ক্ষুদ্র ব্যবসায়িদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান করেন।
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed