Main Menu

বেশি দামে তরমুজ বিক্রি করায় ‘স্বপ্ন’-কে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: ভোক্তাদের ঠকানোর অপরাধে মেগা শপ স্বপ্ন’র সিলেটের শাহজালাল উপশহর শাখাকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে।

ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক আরিফ মিয়া বলেন, ক্রয়মূল্য থেকে খুব বেশি দামে তরমুজ বিক্রি করে প্রতারণা করা হচ্ছিলো। হাতে-নাতে প্রমাণ পাওয়ায় তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ আরিফ মিয়া।

Share





Related News

Comments are Closed