চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে চিনির বাজারে অস্থিরতা কমাতে আমদানি পর্যায়ে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এরই পরিপ্রেক্ষিতে চিনির দাম কমিয়ে এবার পরিশোধিত খোলা চিনি কেজিপ্রতি ১০৪ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত চিনি ১০৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্স-এর গত ১৯ মার্চ অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) ২৭ মার্চের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হলো। নতুন এ দাম আগামী ৮ এপ্রিল শনিবার থেকে কার্যকর হবে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের বাজারদরের তালিকায় দেখা গেছে, ঢাকার বাজারে এখন প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১২ টাকা থেকে ১১৫ টাকা। তবে বাজার ঘুরে দেখা গেছে, খোলা চিনি কেজিপ্রতি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ থেকে ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, নিয়ন্ত্রিত সরবরাহের কারণে দেশের বাজারে কয়েক মাস বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। সমস্যা সমাধানে বাজার স্বাভাবিক করতে শুল্ক কমানোর সুপারিশ করে গত জানুয়ারিতে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপরই এনবিআর শুল্ক কমানোর উদ্যোগ নেয়। এনবিআর চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়েছে। একই সঙ্গে প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। এ সুবিধা আগামী ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed