ঈদকে সামনে রেখে চোরাচালান রোধে তৎপর বিজিবি
বিশেষ প্রতিনিধি: ঈদকে সামনে রেখে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে আসে ভারতীয় পণ্যসামগ্রী। তৈরি পোশাক, শাড়ি, লেহেঙ্গা, জুতা ও কসমেটিকস সামগ্রী চোরাইপথে বাংলাদেশে আনতে চোরাকারবারিরা তৎপর হয়ে ওঠে। এবারো এর ব্যতিক্রম হয়নি।
তবে এবার সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিতে চালানো হচ্ছে অভিযান।
এরই ধারাবাহিকতায় সিলেটের পৃথক দুই সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ৮৭ লাখ ১৯ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করেছে।
এর মধ্যে ৪ এপ্রিল মঙ্গলবার রাতে বিজিবি, সিলেট সেক্টরের অধীনে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পরিচালিত অভিযানে জৈন্তাপুর বিওপির কমলাবাড়ী এলাকা থেকে দিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ির একটি বড় চালান আটক করে। আটককৃত ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৬৭ লাখ ৬৯ হাজার টাকা।
এর আগে ১ এপ্রিল শনিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট উপজেলাধীন পিয়াং নদীরপাড় রানীরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি ও লেহেঙ্গা আটক করে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানি মালামাল আটকের নিমিত্তে সিলেট ব্যাটালিয়ন গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed