সুনামগঞ্জে এমপি মানিক ও আ’লীগ নেতা শামীমের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-৫ আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুহিবুর মানিক ও ওই আসনের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সুনামগঞ্জের সিনিয়র জুডিসিলাল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ছাতকে এই মামলা দুটি দায়ের হয়েছে।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন কামরুল ইসলাম কাজল নামের এক ব্যক্তি।
অপরদিকে জেলা আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী পারভীন বেগম। উভয় মামলার বাদী ছাতক পৌর এলাকার মন্ডলিভোগের বাসিন্দা।
জানা গেছে, গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা লায়েক মিয়া। তার বাড়ি মন্ডলিভোগ এলাকায়। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন বলে হমামলা দুটিতে অভিযোগ করা হয়।
উল্লেখ্য, এই হত্যার ঘটনায় এমপির ভাতিজাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই।
এদিকে, আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দীন দুটি মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বিচারক আদেশে লেখেন, নালিশা দরখাস্ত পর্যালোচনা ও নালিশকারীর হলফান্তে জবানবন্দি লিপিবদ্ধ করা হলো। সার্বিক পর্যালোচনায় নালিশে বর্ণিত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন (সাক্ষীদের জবানবন্দি ও বন্ডসহ) দাখিলের জন্য পুলিশ সুপার, পিবিআই, সিলেটকে নির্দেশ দেওয়া হলো।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed