সিলেটে ফিৎরা সর্বোচ্চ ২৬৪০ ও সর্বনিন্ম ১১৫ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবারের ন্যায় এবারও সিলেট নগর ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা বিষয়ক সেমিনার ও স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ করেছে।
ফিৎরা নির্ধারণ ও সেমিনার মঙ্গলবার (৪ এপ্রিল) মহানগর ইমাম সমিতির মধুবন সুপার মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতীয়ানে কেরাম, উলামা মাশায়েখ, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দের ও ইমাম-খতিবগণের সাথে আলোচনা ক্রমে ও সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৬৮ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ১১২.২০ টাকা হয়, সবার সুবিধার্থে ১১৫ টাকা ও খেজুর (মধ্যম) ৩০০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ১০০০ টাকা, কিসমিস ৪৫০ টাকা হিসাবে ১,৫০০ টাকা ও পনির/ভালমানের খেজুর ৮০০ টাকা বাজার দরে ২,৬৪০ টাকা নির্ধারণ করে ফিৎরার ঘোষণা করা হয়।
জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর অন্যতম উপদেষ্টা দরগাহে হযরত শাহজালাল রহ: মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি ও স্থানীয় মুফতিগণ, আলেম-উলামা এর সাথে আলোচনাক্রমে বাজার মনিটরিং করে সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব উপরোক্ত পরিমাণে ফিৎরার টাকা ঘোষণা দেন।
মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট সরকারি আলিয়া মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা আব্দুল মুছাব্বির, দরগাহে হযরত শাহজালাল রহ: মাদরাসার মুহাদ্দিস আতাউল হক জালালাবাদী, সিলেট কেন্দ্রীয় জামে মসাজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার মুফতি মাওলানা আবু সালেহ কুতবুল আলম, দারুস সালাম মাদরাসার সহকারী শায়খুল হাদীস মাওলানা মাসুক আহমদ সালামী, শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী মিয়াজানী, ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সপাল মাওলানা মিফতাহ উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন গাজী রহমত উল্লাহ, জামেয়া ইসলামিয়া পাঠানটুলার মুফতী মাওলানা মাহবুবুর রহমান নোমানী, নয়সড়ক মাদরাসার মুফতী মাওলানা জুবায়ের আহমদ, জামেয়া দারুল কুরআন মাদরাসার মুফতী এহতেশামুল হক কাসেমী, জামেয়াতুল উলুমিল ইসলামিয়া শাহপরান সিলেটের শায়খুল হাদীস মাওলানা শামসুদ্দীন মোঃ ইলিয়াস, ধনকান্দি মাদরাসার মুফতী মাওলানা আব্দুল জলিল, সিয়ানা ট্রাস্টের পরিচালক মুফতী জিয়াউর রহমান, দারুল আজহার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, মুফতী মাওলানা ফুযায়েল আহমদ, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা মসুদ আহমদ, মুফতী আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা শুহাইব আহমদ, মাওলানা মিজানুর রহমান মকবুল, মাওলানা আবু বকর ইব্রাহিম, মাওলানা বদরুল ইসলাম।
মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমদ এর যৌথ পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার গ্যাস্টোলজি এর বিভাগীয় প্রধান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব।
আগামী ৭ মার্চ শুক্রবার জুম্মার বয়ানে পবিত্র শবে কদর ও ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed