Main Menu

বিয়ানীবাজারে বিদুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রমথনাথ সড়কে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদুৎপৃষ্ট হয়ে মাহফুজ আহমদ (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

সোমবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভবনের মালিকপক্ষের লোকজন বিদ্যুৎপৃষ্ট দুই নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে সেখানে মাহফুজ আহমদের মৃত্যু হয়।

নিহত মাহফুজ আহমদ (১৭) উপজেলা মুড়িয়া ইউনিয়নের পাথারিপাড়া এলাকার জয়নাল উদ্দিনের পুত্র।

এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। সে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের সোনাহর আলীর পুত্র।

স্থানীয়রা জানান, ভবনের প্রথমতলার ছাদ ঢালাইয়ের জন্য রড বিছানোর কাজ করছিলেন অন্য নির্মাণ শ্রমিকদের সাথে হতাহত হওয়া এ দুই শ্রমিক। এক পর্যায়ে অসতর্ক অবস্থায় তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। নিহত কিশোর শ্রমিক মাহফুজ আহমদ বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। আহত দেলোয়ার হোসেন রডের সাথে ঝুলে থাকলে স্থানীয় দুই তরুণ তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন। আহতদের দ্রুত স্থানীয়দের সহায়তায় শ্রমিক ও ভবন মালিকপক্ষের লোকজন উপজেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ আহমদের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed