স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হবিগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে তার স্ত্রী সোনিয়া বেগমকে নিয়ে আখাউড়ার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছালে পেছনে বসে থাকা তার স্ত্রী সোনিয়া চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা নেওয়ার পথে সোনিয়া মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed