সিলেটে বিষপানে নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বিষপানে সমাপ্তি রাণী বৈষ্ণব (২০) নামে এক নার্সিং কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার(২৯ মার্চ) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বদিকোনো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সমাপ্তি রাণী বৈষ্ণব (২০) নর্থ ইস্ট নার্সিং কলেজের ডিপ্লেমা বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের বানিয়াচংয়ের মৃত কালীবাসী বৈষ্ণবের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বদিকোনাস্থ একটি হোস্টেলে ভাড়া থাকতেন সমাপ্তি রাণী বৈষ্ণব (২০)। বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাসায়নিক দ্রব্য (বিষ) পানে করে সে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার এসআই শাফি মাহমুদ রাসেল বলেন, ‘তদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed