সুনামগঞ্জে আমন ক্ষেতে প্রতিপক্ষের হাতে কৃষক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জর সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশে আমন জমিতে গরুর ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করেন এবং এক পর্যায়ে তাকে কিল ঘুষি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত কৃষকের নাম শুক্কর মিয়া (৪৫)। তিনি সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত শুক্কুর মিয়া নিজের গরুর জন্য ঘাস কাটতে গ্রামের পাশে আমন জমিতে যান। এ সময় একই গ্রামের মৃত সাঈদ আলীর পূত্র নায়েব আলী, তার ৪ ছেলে ময়না মিয়া, লিটন মিয়া,আনোয়ার হোসেন আইনুল মিয়া গংরা শুক্কর মিয়াকে ঘাস কাটতে নিষেধ করেন। শুক্কুর মিয়া নিষেধ দেয়ার কারণ জানতে চাইলে পিতাপূত্র ৫জন মিলে তাকে কিল ঘুষি মেরে শেষ পর্যন্ত গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে। কিছুক্ষণ পরে শুক্কুর মিয়ার নিস্তেজ দেহ পড়ে থাকতে দেখে হত্যাকারীরা পালিয়ে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে আশপাশের লোকজন শুক্কুর আলীকে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রির্পোট তৈরী করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন হত্যাকান্ডের ঘটনা শুনেই ঘটনাস্থলে অবস্থান করছি। দোষীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed