বিশ্বনাথে সড়কে ইট-বালু রাখায় জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সড়কে ইট-বালু রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ মালামাল দোকানে রাখায় বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ৪ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওই জরিমানা আদায় করে। এসময় তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার ও সড়কে ইট-বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীসহ সকলের প্রতি আহবান করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সাথে পুলিশ ও নিজের অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed