সিলেটে সুরমা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুরমা নদীর ক্বীন ব্রিজের নিচে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে যুবকের কোনো খোজ পায়নি।
সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ক্বীন ব্রিজের নিচে চাঁদনীঘাটস্থ সিঁড়িতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে যুবকের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, বেসরকারি চাকরিজীবি জাহেদ আহমদ ক্বীন ব্রিজ দিয়ে যাওয়ার পথে নদীর মধ্যখানে পানিতে কিছুটা ভাসমান অবস্থায় ওই যুবককে দেখে জাতীয় পরিষেবা ‘৯৯৯’-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ডুবুরী দল প্রায় দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে যুবকের কোনো সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টানা দুই ঘন্টা নদীতে খোঁজাখুঁজি করেও যুবকের কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।
অভিযান স্থগিতের ব্যাপারে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের টিম লিডার রতন কুমার সরকার বলেন, আমাদেরকে তথ্যপ্রদানকারী ব্যক্তির তথ্যমতে ঘটনাস্থল ও তার আশপাশে টানা দুই ঘন্টা আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি। কিন্তু পানিতে ডুবে নিখোঁজ হয়েছে এমন কাউকে পাইনি। এমন কি উপস্থিত লোকজনের মধ্যে নিখোঁজ ব্যক্তির স্বজন বা দাবিদার না পেয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করে অভিযান স্থগিত করা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed