উত্তর কাজীটুলার ব্যবসায়ী জাহেদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উত্তর কাজীটুলা এলাকার অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ব্যবসায়ী জাহেদুল ইসলাম জাহেদ (৫৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় ওসমানী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশুসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আসর উত্তর কাজীটুলা জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
আত্মীয়-স্বজন, এলাকাবাসী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন জানাজার নামাজে অংশ নেন।
জাহেদুল ইসলাম জাহেদ ছিলেন উত্তর কাজীটুলা এলাকার সজ্জন ব্যক্তি, সফল ক্রীড়া ও যুব সংগঠক। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত। গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উত্তর কাজীটুলা জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও সকল সদস্যগণ, বর্তমান কাউন্সিলর মো. রাশেদ আহমদ ও সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজীব, সাবেক কমিশনার হুমায়ূন কবীর শাহীন।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed