স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হবে।
২৬শে মার্চ রোববার সকাল ১১টায় নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে সমবেত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি এবং সকল সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
এদিকে, রোববার বিকেল ৪ টায় জকিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিহ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed