রমজানে মাসব্যাপী কর্মসূচি দিল বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে—বিদ্যুৎ-গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ১ এপ্রিল শনিবার সারা দেশের সব মহানগর ও জেলায় দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। একই দাবিতে ৮ এপ্রিল শনিবার সারা দেশের সব মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলের আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া ৯ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগে, ১০ এপ্রিল সিলেট ও রাজশাহী বিভাগে, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগে, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে, ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি এবং মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।
এ ছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা এবং দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী অংশ নেবেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed