শান্তিগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় এক বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২২ মার্চ) শান্তিগঞ্জ থানায় বাক প্রতিবন্ধি কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিসবাহ উদ্দিনকে আটক করেছে।
অভিযুক্ত যুবক মিসবাহ উদ্দিন উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের আফরুজ আলীর ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের ওই বাক প্রতিবন্ধি কিশোরী বসত ঘরের পার্শ্ববর্তী মহাসিং নদীর ঘাটে থালা বাসন ধোয়া ও পানি আনার জন্য যায়। তখন অভিযুক্ত যুবক মিসবাহ উদ্দিন ওই কিশোরীকে নদীর ঘাটে একা পেয়ে পার্শ্ববর্তী মাটির গর্তে শোয়াইয়া ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বাক প্রতিবন্ধি ওই কিশোরী হাত-পা নাড়তে থাকলে তার বড় ভাইয়ের স্ত্রী দৌড়ে ঘটনাস্থলে আসলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে ওই বিশোরীর পিতা শান্তিগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ দিলে রাতেই শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিসাহ উদ্দিনকে আটক করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বুধবার দুপুরে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed