শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৬০টি পরিবার
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন আরো ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে দেশব্যাপি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
শান্তিগঞ্জের এফবিআই বিডিভির হলরুমে উক্ত ঘর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সোহেল তালুকদার,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৬০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed