কুলাউড়ায় ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী (৬৮) নামে এক ইমাম।
মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রমজান উপলক্ষ্যে দারুল কেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতিমূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির ওয়াজ পেশ করতে যান মাওলানা আবদুল মালিক আল মনসুরী।
এ সময় বয়ান শুরু করে দুরুদ শরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ঢলে পড়ে যান। পরে দ্রুত তাকে মাহফিল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ওই ইমামের মৃত্যুতে পুরো উপজেলার মুসল্লি ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন জানান, ওই ইমাম তার গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed