মাধবপুরে ট্রাক্টরের চাপায় মেয়ের মৃত্যু, বাবা আহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মিনারা খাতুনের মেয়ে সাদিয়া আক্তার (১১) ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। সে সম্বদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম জানান, সোমবার (২০ মার্চ) বেলা দেড়টায় সাদিয়া তার বাবার সাথে মোটরসাইকেলযোগে গুনিয়াউকের নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে আদাঐর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টর তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। তার বাবা মো. কাইয়ুম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, তবে চালক পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed