কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ২০০ গৃহহীন পরিবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আগামী বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর কমলগঞ্জে ২০০ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে।
উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা, আদমপুর ইউনিয়নের ঘোড়মারা ও ইসলামপুর ইউনিয়ন এ ঘরগুলো নির্মাণ সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।
ইউএনও জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলায় চতুর্থ পর্যায়ে মোট ২০০ ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে। এর আগে এ উপজেলায় প্রথম পর্যায়ে ৮৭, দ্বিতীয় পর্যায়ে ৩৩০ ও তৃতীয় পর্যায়ে মোট ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed