Main Menu

পঞ্চগড়ে শুরু হয়েছে ৩দিনব্যাপি বারুণী মহাস্নান উৎসব

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে শুরু হয়েছে চার দিনব্যাপি বারুণী মহাস্নান উৎসব। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে বারুনী গঙ্গা স্নানের মধ্যদিয়ে শুরু হয় বারুনী পূণ্যস্নান মহা উৎসব।

পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে হিন্দু ধর্মালম্বীদের এই উৎসব শুরু হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বারুণী মহাস্নান উৎসব। স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুণী মহাস্নান উৎসবের আয়োজন করে।

পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ সনাতন ধর্মালম্বী অংশ নেয় এই স্নান উৎসবে। হিন্দু স¤প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হয় করতোয়া নদীর তীরে। দল বেধে তারা করতোয়ার উত্তরমূখী স্রোতে স্নান শুরু করে। হিন্দু স¤প্রদায়ের মাঝে কথিত আছে, এই স্থানে নদীর প্রবাহ সোজা উত্তরমুখী হওয়ায় এখানে স্নান করা পুণ্যের কাজ।

করতোয়া নদীর এই স্থানে এসে নদীটি প্রায় ১ কিলোমিটার পর্যন্ত উত্তর দিকে উত্তর স্রোতের পানি প্রবাহিত হয়। এখানে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রিদশী তিথিতে চার দিন ধরে পুণ্যস্নান চলে। দেহ-মন থেকে পাপ মোচনের আশায় পবিত্র হওয়ার জন্য অনেকে মাথার চুল বিসর্জন দেয়, পূজাআর্চনা করে।

হিন্দু ধর্মাবলম্বীরা সংকল্প বাক্য স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা ফুল ধান দূর্বা হরীতকীসহ ফলমুল ইত্যাদি অর্পনের মাধ্যমে স্নান সম্পন্ন করে।

 

Share





Related News

Comments are Closed