Main Menu

সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সবুজবাগ এলাকায় একটি ভবনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজবাগ আবাসিক এলাকার ১নং রোডের ৭/বি নং বাসায় ভবন নির্মাণের কাজ চলছে। আজ সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে এ দুই নির্মাণশ্রমিক প্রাণ হারান।

নিহতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)।

জানা যায়, ভবনের বেইসের ঢালাইয়ের জন্য খুড়া গর্তে বৃষ্টির পানি জমে যায়। সকালে এ দুই শ্রমিক পানি নিষ্কাশনে পাম্প ব্যবহার করার চেষ্টা করেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সবুজবাগের ওই ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল, ফলে এ ঘটনা ঘটেছে।’

 

Share





Related News

Comments are Closed