ওসমানী হাসপাতালের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে পড়ে গুরুতর আহত হলে ওই শ্রমিককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার সকালে তিনি মারা যান।
নিহত জুরান আলী (৩০) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আলম মিয়ার ছেলে।
ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়েল আহমদ জানান, ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার বিল্ডিংয়ের ৩য় তলায় কাজ করার সময় শনিবার দুপুর ১২টার দিকে সেখান থেকে হঠাৎ নীচে পড়ে যান জুরান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
এসআই জুয়েল বলেন- সুরতহাল শেষে লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed