রমজান উপলক্ষে পঞ্চগড়ে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে পঞ্চগড় জেলায় স্বল্প আয়ের মানুষদের পারিবারিক কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এবার দ্বাদশ বারের মত এই বিক্রয় কার্যক্রম চলছে।
শনিবার (১৮ মার্চ) থেকে জেলার পাঁচটি উপজেলা ও ৩টি পৌরসভায় একযোগে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়।
জেলায় ৩৭ জন ডিলারের মাধ্যমে ক্যালেন্ডার তৈরি করে নির্দিষ্ট তারিখে ৫২টি স্পটে এসব পণ্য বিতরণ কার্যক্রম চলছে।
সদর উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল হক জানান, রমজান উপলক্ষে প্রতি কার্ডধারী ৪৭০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা নিতে পারছেন।
১২তম দফায় জেলার ৬৯ হাজার ৭৫টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৬৯ হাজার ৭৫ কেজি চিনি, ১ লাখ ৩৮ হাজার ১৫০ লিটার সয়াবিন তেল, ১ লাখ ৩৮ হাজার ১৫০ কেজি ডাল ও ৬৯ হাজার ৭৫ কেজি ছোলা বিক্রয় করা হবে।
গত বছর রমজানের পূর্বে পঞ্চগড় জেলায় প্রথম দফায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়ে বছর জুড়ে এই বিক্রয় কার্যক্রম চলমান ছিল।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed