সিলেটে মাটি কাটা নিয়ে মারামারিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার শাহপরান এলাকার পীরের চকে মাটি কাটা নিয়ে মারামারির ঘটনায় আশিক মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া পীরের চকের মকবুল হোসেনের ছেলে।
জানা গেছে, পীরের চক বাজার এলাকায় একটি জমিতে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় আশিকের। একপর্যায়ে মাটি কাটার মেশিন দিয়ে আশিকের বুকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি জানান, বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ব্যাপারে পুলিশের একটি টিম কাজ করছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed