বিএনপি নেতা রুবেল ও শিমুলের পিতৃবিয়োগে স্বেচ্ছাসেবক দলের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য রুবেল বক্স এর পিতা টুকের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব পেয়ার বক্স (পিয়াধন মেম্বার) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ।
শনিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম পেয়ার বক্স এর আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
এদিকে অনুরুপ এক শোক বার্তায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ মহানগরীর ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান শিমুলের পিতা আতাউর রহমান আতার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় মরহুমের আত্বার মাগফেরাত কামনা করা হয় ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।
Related News
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More



Comments are Closed