জৈন্তাপুরে প্রবাসী গ্রুপ’র আর্থিক সহায়তা বিতরণ
জৈন্তাপুর সংবাদদাতা: সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সিলেটের জৈন্তাপুর প্রবাসী গ্রুপ এর সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলার দরবস্তস্থ হেলালি মার্কেট সম্মুখে গ্রুপের পক্ষ থেকে ১৭তম আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬ জন বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের মধ্যে ৩ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়।
মাওলানা মুজাম্মিল হেলালির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রবাসী গ্রুপের গ্রুপ নেতা জামাল আব্দুন নাসের,প্রবাসী জমির উদ্দিন, মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম, তুফায়েল আহমদ, হেলাল আহমদ, জামাল আহমদ, মাওলানা শরীফ উদ্দিন, আজাদ আহমদ, রহিম রহমান আজম, মাওলানা শিহাব উদ্দিন, মিসবাহ আহমদ, জাকারিয়া আহমদ, আবুল কালাম সিকদার, হুমায়ুন আহমেদ কিবরিয়া প্রমূখ।
মাওলানা ক্বারি আব্দুর রউফ সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed