বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় বানিয়াছড়া এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আরমান শাকিল (২৪) ও হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দিকি (৩৫)। তারা বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার বাসিন্দা।
চিরিঙ্গা থানার পরিদর্শক ইমন চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রিনলাইন পরিবহনের বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
তিনি আরও জানান, বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed