যুবদল নেতা টিপু’র মুক্তি দাবী সিলেট মহানগর বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবদল নেতা ও সাবেক ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
অবিলম্বে যুবদল নেতা আব্দুস সালাম টিপুসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
মঙ্গলবার (১৪ মার্চ) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ফ্যাসিস্ট সরকার কর্তৃক বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের ধারাবাহিক কর্মকান্ডের বহিঃপ্রকাশ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মামলায় টিপুকে কারাগারের প্রেরণের ঘটনায় আমরা ক্ষুব্ধ। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বাধাগ্রস্থ করতেই টিপুকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে কারাগারে প্রেরণ করা হয়েছে। হামলা-মামলা, জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে যুবদল নেতা আব্দুস সালাম টিপুসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed