দলীয় নেতাকর্মীর নামে মামলা দায়েরে স্বেচ্ছাসেবক দলের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মাজহারুল ইসলাম ডালিম চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব সহ ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০/১৫০ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে শাহপরান থানায় মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৪ মার্চ) এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ ক্ষোভ প্রকাশ করে বলেন মামলা, হামলা, গ্রেফতার ও নির্যাতন করে নিশিরাতের সরকার ভীতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মামলা দিয়ে ভয় দেখিয়ে শেষ রক্ষা হবেনা। বিবৃতিতে অবিলম্বে শাহপরান থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed