কুশিয়ারা নদীতে ধরা পড়ল ১৬০ কেজি ওজনের বাগাড়
বিশেষ সংবাদদাতা: সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য ওঠেছে প্রায় ১৬০ কেজি ওজনের একটি বাগাড় মাছ। কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় ধরা পড়েছে মাছটি। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে।
লাল বাজারে বিক্রেতা জানান, মন মতো দামে আস্ত মাছ কেনার ক্রেতা না থাকায় তিনি মাছটি কেটে কেজি দরে বুধবার (১৫ মার্চ) বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এভাবে বিক্রি করলে প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার সকালে জকিগঞ্জ কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাগাড়টি। সকালে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজারের লালবাজার মাছের আড়তে তোলা হয়।
এদিকে বাজারে বিশাল আকারের বাগাড় মাছ আনার খবর শুনে অনেক উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। এ সময় অনেককে মুঠোফোন দিয়ে ছবি তুলতে দেখা গেছে। আবার কেউ কেউ মাছটি ছুঁয়েও দেখছেন।
কেজিদরে বিক্রি করলে প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন মাছ বিক্রেতা। আর তাতে তিন থেকে চার লাখ টাকায় মাছটি বিক্রি করে আয় হবে বলে তাঁর প্রত্যাশা।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed