আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে সিলেটে সমাবেশ ও পরিদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: সুরমা নদীসহ সারাদেশে নদী দখল ও দূষণ রোধ করে নদী বাঁচান, দেশ বাঁচান এই শ্লোগান নিয়ে মঙ্গলবার সিলেট নগরীতে শহরে সমাবেশ করেছে নদী পরিব্রাজক দল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নগরীর আলী আমজদের ঘড়ি ঘরের সম্মুখস্থ সুরমা নদীর পাড়ে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় নদীর জীবন্ত সত্ত¡া ও নদীর রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট জালাল উদ্দীনসহ নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার সদস্যরা।
বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন স্থানে নদীর মাঝ থেকে অবৈধ বালু উত্তোলন, নদী দখল, দূষণ, নদীতে অবৈধ বাধ দেয়া, অপরিকল্পিত ব্রীজ নির্মাণসহ নানা ভাবে নদীকে মেরে ফেলতে সচেষ্ট প্রভাবশালী মহল। এ মহলটিকে রুখতে সরকার ও জনসাধারণকে সচেষ্ট হতে হবে। এ জন্যই কাজ করে যাচ্ছে নদী পরিব্রাজক দল।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আদিল হোসেন, সহ সভাপতি শাহেদুর রহমান, এডভোকেট শাহিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিক আহমদ শফি, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমদ, ইঞ্জিনিয়ার আবু জওহর গৌছ,আবুল হোসেন ও দুলাল আহমদ। পরে নেতৃবৃন্দ সুরমা নদীর বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed