গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মেহেরপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় উপজেলার চক-শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার দারিয়াপুর গ্রামের আজমত আলীর ছেলে লিজন হোসেন মুজিব (২৫) ও রাইদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার সকালে খবর পাই মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে এসে দেখি একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধানখেতের মধ্যে পড়ে আছে। তারপাশেই পড়ে আছে দুই আরোহীর মরদেহ। এ সময় ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করি।
মেহেরপুর জেলা পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন জানান, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
Related News
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। শনিবারRead More
পঞ্চগড়ে দু:স্থ নারীদের মাঝে ৩৬টি ছাগল বিতরণ
পঞ্চগড় জেলা প্রতিনিধি: গ্রামীণ নারীদের আয়বদ্ধ’ক কাজে সম্পৃক্ত করে অর্থনীতিভাবে স্বচ্ছলতা আনতে পঞ্চগড় জেলার বোদাRead More



Comments are Closed