Main Menu

বিশ্বনাথে আধা কেজি গাঁজাসহ আটক ২

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিক্রির উদ্দেশ্যে বহনকালে আধা কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ মার্চ) বিকেল হাবড়া বাজারের জনৈক মুহিবুল হকের বাগানবাড়ির পশ্চিমে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়।

Manual7 Ad Code

পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় তাদের অপর সহযোগি চরচন্ডি গ্রামের মৃত নসিব উল্লাহর ছেলে মোক্তার আলী (৬০) পালিয়ে যেতে সক্ষম হয়।

Manual3 Ad Code

আটকের পর দুইজনকে তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- বিশ্বনাথ পৌরশহরের হাবড়া গ্রামের মৃত বাতির আলীর ছেলে সুমন নুর (৩২) ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মৃত জবান আলীর ছেলে নাছির উদ্দিন (৩৬)।

Manual1 Ad Code

বিশ্বনাথ থানার এসআই শেখ আলী আজহার আটক ও মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code