Main Menu

সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে জালাল উদ্দীন নামে এক আসামির যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জালাল উদ্দীন সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচন গ্রামের মো ছুবান মিয়ার ছেলে।

পাবলিক প্রসিকিউটর অ্যাড খায়রুল কবির রুমেন এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, দন্ডপ্রাপ্ত জালাল উদ্দিন বিয়ের পর থেকেই স্ত্রী সামিয়া বেগমকে বিভিন্ন বিষয় নিয়ে মারপিট করতেন।এছাড়াও জালাল উদ্দিন তার নাতিনের বিয়ের স্বর্ণালংকার দুই -তিন মাস পূর্বে জোরপূর্বক বিক্রি করে দেন। এসব ঘটনার জেরে গত ২০২০ সালের ৩০ অক্টোবর রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়লে স্ত্রী সামিয়া বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় মো. আব্দুল গফুর জামালগঞ্জ থানায় মামলা দায়ের করলে দীর্ঘ বিচারকার্য শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed