অস্ট্রেলিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে সড়ক দুর্ঘটনায় গাজী আজরাফ এজাজ নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি রোড ও স্টিফেনসন্স রোডের সংযোগস্থলে একটি ট্রাক তার সাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এজাজের এক প্রতিবেশী বাংলাদেশি মাহবুব স্মারক বলেন, এজাজ আমাদের পরিচিত ছিলেন। বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এজাজ। এরও আগে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শেষ করেছিলেন তিনি।
তিনি বলেন, ট্রাকচালক নিজেই ট্রাক থামিয়ে পুলিশকে ফোন করে দুর্ঘটনার তথ্য জানান। ঘটনার পরপরই এজাজকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচাতে ব্যর্থ হন চিকিৎসকরা।
Related News
জাল নথির কারণে নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হারRead More
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More



Comments are Closed