সিলেটে সুরমা নদীর তীরে বস্তাবন্দী লাশের পরিচয় মিলেছে
ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর তীর থেকে গত সোমবার উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।
তিনি সিলেটের জালালাবাদ থানাধীন বসন্তরাগাঁও গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে সাজ্জাদ আলী (৩৫)।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, লাশের ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed