Main Menu

ঘন কুয়াশা, ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে

বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আন্তর্জাতিক দুইটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে।

এ তথ্য জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, কুয়ালালামপুর ও শারজাহ থেকে আসা ইউএস বাংলার দুটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে আসে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে এগুলো ঢাকায় ফিরে যায়।

ইউএস বাংলা এয়ারওয়েজের সিলেটের সহকারি ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, সকাল সাড়ে ৭ টায় কুয়ালালামপুর থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ও সকাল ৮ টা ২০ মিনিটে ১৪৪ জন যাত্রী নিয়ে শারজাহ থেকে আসা আমাদের দুটি ফ্লাইট ঢাকার বদলে সিলেটে অবতরণ করে। পরে সাড়ে সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

Share





Related News

Comments are Closed