Main Menu

হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বৈশাখী নিউজ ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব চেয়ারপারসনের অফিসে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।জরুরি ভাবে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক মুমিনু জামানের অধীনে ভর্তি হয়েছেন তিনি। এখন তার কিছু পরীক্ষা-নীরিক্ষা করানো হচ্ছে।

চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলামকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও নির্বাহী কমিটির সদস্য সাঈদ সুরা। এছাড়া বাবা মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে এসেছেন ছোট মেয়ে মির্জা মাশরুম ও তার স্বামী।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিলেন মির্জা ফখরুল। সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, চলতি মাসে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক চিকিৎসা নিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share





Related News

Comments are Closed