Main Menu

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী সিগমা হুদা।

মৃত্যুকালে নাজমুল হুদা স্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তী আমিনাকে রেখে গেছেন।

নির্বাচন কমিশন থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

বিএনপি গঠিত হলে এর প্রতিষ্ঠাতা সদস্য হন ব্যারিস্টার নাজমুল হুদা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন। তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য।

ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পরপর ৩ বার ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল।

১৯৪৩ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল হুদা। তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। ২০১২ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দল থেকে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন।

 

Share





Related News

Comments are Closed