১০ দফা দাবিতে সিলেটে গণতন্ত্রমঞ্চ’র পদযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ ১০ দফার ভিত্তিতে গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সিলেট নগরীতে গণতন্ত্রমঞ্চ এর পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপার থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর বন্দরবাজার কামরান চত্বরে পদযাত্রা সমাপ্ত হয়।
পদযাত্রা শুরুর প্রাক্কালে ১০ দফা কর্মসূচি অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, জেএসডি নেতা রিয়াজ উদ্দিন আহমদ, হোসেন আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাকার সদস্য সচিব আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোশাররফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed