শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের ঘর নির্মাণ ও হস্তান্তর
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সেবা ফাউন্ডেশন ইউকের আর্থিক সহযোগিতায় শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ্য হতদরিদ্র ১৪টি পরিবারকে গৃহ নির্মাণ পরবর্তী পরিবারগুলোর মাঝে হস্থান্তর করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী জয়কলস ইউনিয়নের মানিকপুরের বিক্রম শর্মা, কাইক্কারপাড়ের কাচা মিয়া, হাসিনা বেগম, লতিব আহমদ, পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপষী গ্রামের সমরাজ মিয়া, নুরবি, জুয়েল আহমদ, গেদুল মিয়ার জন্য সদ্য নির্মিত বসতঘরগুলোর নির্মাণ কাজ শেষে পরিবারের মাঝে হস্তান্তর করেন সেবা ফাউন্ডেশন ইউকের সিইও লন্ডন প্রবাসী তমরুজ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ শাখার ম্যানেজিং ডিরেক্টর আফজাল হোসেন, ডেপুটি ডিরেক্টর শিপন আহমেদ রিজন, সুমন আহমেদ অপু, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সেবা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ শাখার সিনিয়র সদস্য বাবুল মিয়া, জুমরাদ আহমেদ মতি, রুমন আহমেদ সহ প্রমুখ।
দিনব্যাপী হতদরিদ্রদের মাঝে নবনির্মিত বসতঘর হস্তান্তর পরবর্তী সেবা ফাউন্ডেশন ইউকের সিইও লন্ডন প্রবাসী তমরুজ মিয়া বলেন, বিগত দিনে প্রলয়ঙ্কারী বন্যায় সুনামগঞ্জ সিলেট সহ কয়েকটি জেলার মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই সময় আমি সহ সেবা ফাউন্ডেশন ইউকের সদস্যরা দেশে এসে বন্যাদূর্গত মানুষের পাশে দাড়িয়ে ত্রান সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি, শীতের সময় শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেছি। বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের মাঝে বসতঘর নির্মাণ করে দিয়েছি। ভবিষ্যতেও সেবা ফাউন্ডেশন ইউকে বৃহত্তর সিলেট বিভাগ সহ দেশবাসীর আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed